বিলবোর্ড ভাড়া

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

কানাডা প্রতিনিধি : বাসার পড়ে থাকা টুকিটাকি জিনিস অনেকেই বিক্রি করেন। এসব জিনিস বিক্রির জন্য ওয়েবসাইট যেমন রয়েছে, তেমনি সামাজিক যোগাযোগমাধ্যমেও এমন জিনিস বিক্রি হয়ে থাকে। তবে ব্যতিক্রম কানাডার বাসিন্দা অ্যাঞ্জেল ডমিঙ্গো। ফ্রিজে পড়ে থাকা এক টুকরা পনির বিক্রি করতে বিশাল এক বিলবোর্ড ভাড়া করেছেন তিনি।

Manual4 Ad Code

সংবাদমাধ্যম হাফিংটন পোস্ট–এর খবরে বলা হয়, কয়েক দিন আগে কানাডার টরন্টো শহরে বসবাস শুরু করেন ডমিঙ্গো। নতুন বাসায় ওঠার পর দেখতে পান তাঁর ফ্রিজে এক টুকরা পুরোনো পনির পড়ে আছে। চট করে সিদ্ধান্ত নেন সেটি বিক্রি করে দেবেন। তবে বিনিময়ে অর্থ নয়, নেবেন অন্য কোনো পণ্য। একটি ওয়েবসাইটে অদলবদলের বিজ্ঞাপনও দিয়েছিলেন। তবে কোনো সাড়া পাননি।

Manual1 Ad Code

কিন্তু দমে যাননি ডমিঙ্গো। অনলাইনে হতাশ হয়ে পনিরের বিজ্ঞাপন দিতে এবার ভাড়া করেন পুরো একটি বিলবোর্ড। তিনি বলেন, ‘আমি যত জিনিস অদলবদলের জন্য তুলেছি, এটা হয়তো সেগুলোর মধ্যে সবচেয়ে অদ্ভুত। কেউ কেউ বলেছিল, আমি পনিরটির বিনিময়ে কিছুই পাব না। আর কেউ এটি নিতে চাইবে না। তবে আমার মনে হয় অনেকেরই এটা দরকার পড়বে।

Manual1 Ad Code

হয়েছেও তাই। ডমিঙ্গো জানান, বিলবোর্ডে বিজ্ঞাপন দেওয়ার পর পনিরটি নিতে একপ্রকার হুড়োহুড়ি চলছে। অনেকেই বিনিময়ে তাঁকে বিচিত্র সব প্রস্তাব দিয়েছেন। একজন বলেছেন, দুটি পারসিয়ান বিড়ালের বদলে পনিরটি তাঁর চাই। অপর একজন তুলে দিতে চেয়েছেন প্রেমিকাকে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code