কম খরচে জীবন ধারণ পঞ্চগড়ে

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ফিচার: রাজধানী ঢাকার কথা নয়, দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জনপদ ফেনীর কথাই বলি। মধ্যম মানের একটি খাবার হোটেলে বিকেলের নাস্তায় দুটি পরোটা, একটু ভাজি আর এক কাপ চা খেতে গুনতে হয় ৬০ থেকে ৭০ টাকা।
দেশের সর্ব উত্তরের জনপদ পঞ্চগড়ে একই খাবার সমমানের খাবার হোটেলে খেতে খরচ হয় ২৫ থেকে ৩০ টাকা। ফেনী থেকে অর্ধেকেরও কম খরচে এখানে পেট ভর্তি করে নাস্তা সেরে নেওয়া যায়।
ব্যয়ের এ সমীকরণ শুধু নাস্তাতেই সীমাবদ্ধ নয়, জীবনের সব প্রান্তে এখানে ব্যয় কম। এ হিসাবে এখানের জীবন দক্ষিণ পূর্বাঞ্চল থেকে অনেকটাই সহজ। ক’টা দিন কেটেছে উত্তরের জনপদ পঞ্চগড়ে। একদম কাছে থেকে দেখেছি এখানকার জীবন ছবি। সব সমীকরণে এখানকার জীবনকে সহজ মনে হয়েছে দেশের বাকি অঞ্চল থেকে। এখানে বাজারগুলোতে মোরগ-মুরগির মাংস কেজিতে বিক্রি হয়। কেউ চাইলে ২৫০ গ্রামও কিনতে পারেন। ২শ গ্রাম মাছ বিক্রি হয়। কেউ চাইলে ইলিশ মাছের দুটো টুকরো কিনে ঘরে নিয়ে যেতে পারেন। ২শ গ্রাম গরুর মাংসও কেনা যায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code