সংকটের মাঝেও ইউরোপে বেড়েছে বাংলাদেশের পোশাক রফতানি

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ডেস্ক নিউজ: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে অর্থনৈতিক সংকটের মুখে পড়েছে ইউরোপের দেশগুলো।  বৈশ্বিক এই সংকটের মাঝেও ইউরোপের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি বেড়েছে। চলতি অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোতে বাংলাদেশ ৪৯৪ কোটি ডলারের তৈরি পোশাক পণ্য রফতানি করেছে। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১২ দশমিক ৪৩ শতাংশ বেশি।

Manual6 Ad Code

রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ২০২২-২৩ অর্থবছরের জন্য দেশভিত্তিক  হালনাগাদ পরিসংখ্যানে এ তথ্য তুলে ধরা হয়েছে।

Manual2 Ad Code

ইপিবির তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর মাসে অপ্রচলিত বাজারে বাংলাদেশের পোশাক রফতানি ২৫ দশমিক ৪৭ শতাংশ বেড়ে ১৭৬ কোটি মার্কিন ডলার  হয়েছে। রফতানির এই অঙ্ক আগের বছরের একই সময়ে ছিল ১৪৩ কোটি ডলার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code