ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল নিলামে উঠছে

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ডেস্ক নিউজ: এই গোলটি নিয়ে কত আলোচনা-সমালোচনা। বিশ্বকাপের মঞ্চে হাতের ছোঁয়ায় এমন গোল করেছিলেন, যেটি ফাঁকি দিয়ে গিয়েছিল রেফারির চোখও। ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে করা যে গোলটিকে ডাকা হয় ‘হ্যান্ড অব গড’ বলে। ওই গোলের বলটিই এবার নিলামে উঠছে। ধারণা করা হচ্ছে, আলোচিত গোলের বলটি ২৫ থেকে ৩০ মিলিয়ন পাউন্ডে বিক্রি হবে।
১৬ নভেম্বর নিলামের তোলা হবে বলটি। কাতার বিশ্বকাপ সামনে রেখেই সময়টা নির্ধারণ করেছে নিলামের আয়োজক ‘গ্রাহাম বাড অকশন’। এর আগে নিলামে অংশ নিতে আগ্রহীরা নিবন্ধন করতে পারবেন ২৮ অক্টোবর থেকে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code