

লন্ডন প্রতিনিধি: যুক্তরাজ্যে গুরুত্বপূর্ণ কাজের জন্য সেরা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন বাংলাদেশের মেয়ে নাজমা রহমান। এ বছর যুক্তরাজ্যের লোকাল গভর্নমেন্ট ইনফরমেশন ইউনিটের ‘রেজিলিয়েন্স অ্যান্ড রিকভারি’ ক্যাটাগরিতে সেরা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন তিনি।
পেশায় পুষ্টিবিদ নাজমা ওয়েস্ট হ্যামস্টেড এলাকার লেবার পার্টির প্রার্থী হিসেবে টানা দুইবারের নির্বাচিত কাউন্সিলর। পাশাপাশি তিনি ডেপুটি মেয়রেরও দায়িত্ব পালন করছেন। তিনি সিলেট সিটি করপোরেশনের চারবারের নির্বাচিত কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদের সহধর্মিনী।