

ডেস্ক নিউজ: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেনকে ‘জনস্বার্থে’ অবসরে পাঠানো হয়েছে বলে জানিয়েছে সরকার। এদিকে অবসরের বিষয়ে সোমবার (১৭ অক্টোবর) গণমাধ্যমে কথা বলেছেন মো. মকবুল হোসেন। কেন তাকে অবসরে পাঠানো হলো তা জানেন না বলে দাবি করেছেন তিনি।
কেন তাকে অবসরে পাঠানো হলো জানতে চাইলে মকবুল হোসেন গণমাধ্যমকে বলেন, ‘আমি জানি না আমাকে কেন অবসরে পাঠানো হলো। মানুষকে ফাঁসি দিলেও তো একটা ট্রায়াল হয়। কিন্তু আমি জানি না কোন কারণে এই সিদ্ধান্ত।’
অভিযোগ রয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে লন্ডনে দেখা করায় তার বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে। এই অভিযোগ সম্পর্কে তিনি বলেন, ‘আমরা লন্ডনে গিয়েছিলাম মার্চে, একটা টিম নিয়ে। আমাদের প্রেসের দায়িত্বে আছেন আশিকুন্নবি। তার কাছে জিজ্ঞাসা করলে পরিষ্কারভাবে বিষয়টি জানা যাবে।