স্মার্টফোন সুরক্ষা সেবা দেবে জেনেক্স ইনফোসিস

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual2 Ad Code

দেশে স্মার্টফোন ব্যবহারকারীদের ডিভাইসের সুরক্ষা নিশ্চিত করতে যুক্তরাজ্যভিত্তিক ইনস্যুরেন্স প্রতিষ্ঠান সিপিপি গ্লোবাল অ্যাসিসট্যান্ট বাংলাদেশ লিমিটেডের সাথে একটি চুক্তি সাক্ষর করেছে দেশের অন্যতম শীর্ষ প্রযুক্তি কোম্পানি জেনেক্স ইনফোসিস।

Manual3 Ad Code

 

এ চুক্তির ফলে দেশব্যাপী আউটসোর্সিংয়ের মাধ্যমে পরিবেশক ও বিক্রয় কার্যক্রম পরিচালনা করা হবে এবং এর মাধ্যমে দুর্ঘটনা বা অন্য কোনো কারণে স্মার্টফোনের ক্ষতি হলে স্মার্টফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দেবে কোম্পানিটি।

Manual8 Ad Code

 

অনুষ্ঠানে জেনেক্স ইনফোসিস লিমিটেডের সিইও এবং কো-ফাউন্ডার প্রিন্স মজুমদার বলেন, ‘এ অংশীদারিত্বের ফলে দেশে স্মার্টফোন ব্যবহারকারীদের উদ্ভাবনী ও গ্রাহক-বান্ধব ডিভাইস সুরক্ষা সেবা দেয়ার সুযোগ পেল জেনেক্স। ডিভাইস সুরক্ষা সেবা বিশ্বেজুড়েই জনপ্রিয় এবং সিপিপির মাধ্যমে দেশে এ সেবা চালু করতে পেরে আমরা আনন্দিত।’

Manual3 Ad Code

 

জেনেক্স কার্যালয়ে চুক্তিটিতে স্বাক্ষর করেন সিপিপি গ্লোবাল অ্যাসিসট্যান্ট বাংলাদেশ লিমিটেডের কান্ট্রি ম্যানেজার দাউদ সিদ্দিকী এবং জেনেক্স ইনফোসিস লিমিটেডের সিইও এবং কো-ফাউন্ডার প্রিন্স মজুমদার।

 

এ সময় জেনেক্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বৈভব কাপুর এবং ডেপুটি জেনারেল ম্যানেজার সাঈদ আহমেদ উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code