করোনার মধ্যেই চীনে দাবানল, দমকল কর্মীসহ নিহত ১৯

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual8 Ad Code

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেই চীনের সিচুয়ান প্রদেশে ভয়াবহ দাবানলের ঘটনা ঘটেছে। এই দাবানলের বিরুদ্ধে যুদ্ধে যাওয়া ১৮ জন দমকলকর্মী ও তাদের একজন গাইড মারা গেছেন। মঙ্গলবার সকালে তাদের মৃত্যু হয়। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।

Manual5 Ad Code

সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, দমকল কর্মীদের ওই দলটি হঠাৎ বাতাসের দিক পরিবর্তনের কারণে আটকা পড়ে যায়।

Manual7 Ad Code

সিচুয়ান প্রদেশে ১ হাজার হেক্টরের বেশি এলাকায় দাবানল ছড়িয়ে পড়েছে। ওই এলাকায় ২ হাজারের বেশি দমকল বাহিনী ও উদ্ধারকর্মী পাঠানো হয়েছিল। দাবানল ছড়িয়েপড়া এলাকা থেকে ১২০০ জনকে সরিয়ে ফেলা হয়েছে।

Manual8 Ad Code

সোমবার স্থানীয় একটি ফার্ম থেকে আগুনের সূত্রপাত ঘটে। প্রবল বাতাসে দ্রুত আগুন পর্বতাঞ্চলে ছড়িয়ে পড়ে।

Manual5 Ad Code

যে দমকল কর্মীদের মৃত্যু হয়েছে তারা ২২ জনের একটি দলে ছিলেন। এদের মধ্যে স্থানীয় একজন খামারকর্মীও ছিলেন। তিনি দলটির পথপ্রদর্শক হিসেবে কাজ করছিলেন। তবে তাদের মধ্যে তিনজনকে সংকটাপন্ন অবস্থায় পাওয়া গেছে। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code