ক্ষেতে মিলল সোনার বাইবেল

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

নিউইয়র্ক প্রতিনিধি: চাষের জমিতে ধাতব জিনিসের খোঁজ করতে গিয়ে পাঁচ গ্রাম ওজনের সোনার বাইবেল খুঁজে পেলেন এক ব্রিটিশ দম্পতি। সোনার সেই বাইবেল পেয়ে মুহূর্তেই ভাগ্য বদলে গেলো তাদের। কারণ সেই ছোট্ট সোনার বাইবেলের মূল্য অন্তত এক লাখ পাউন্ড। এ খবর জানিয়েছে বিবিসি।
যুক্তরাজ্যের ইয়র্কের বাসিন্দা বাফি বেইলে ও তার স্বামী দুজনেই শখের বশে পুরোনো ধাতব জিনিস খুঁজে বেড়ান। অনেকে নিজের জমি থেকে পুরোনো জিনিস খুঁজে দিতে তাদের ডেকে থাকেন।

বাফি পেশায় একজন নার্সও। সম্প্রতি ইয়র্কেই একটি চাষের জমিতে ধাতব দ্রব্য খোঁজার ডাক পেয়েছিলেন তারা। জমির মালিকের ইচ্ছাতেই খোঁজ শুরু করেন দুজনে। কিছু দূর যাওয়ার পর মেটাল ডিটেক্টর-এ খুব শক্তিশালী সিগন্যাল পান তারা। প্রায় পাঁচ ইঞ্চি খোলার পরই একটি ছোট সোনালি রঙের ধাতু উদ্ধার করেন।

সেই ছোট সোনালি রঙের জিনিসটিই যে পরবর্তীকালে দুর্মূল্য সোনার বাইবেল হতে চলেছে তা ঘুণাক্ষরেও টের পাননি দুজনে। পরে মোবাইলে সেটির ছবি তুলে এবং ছবিটি বড় করে দেখেই আনন্দে আত্মহারা হয়ে ওঠেন বাফি। সোনালি বস্তুটি আদপে একটি সোনার বাইবেল!

Manual2 Ad Code

বাফি জানিয়েছেন, সোনার বাইবেলের দৈর্ঘ্য দেড় সেন্টিমিটার এবং ওজন প্রায় পাঁচ গ্রাম। ২৪ ক্যারটের সোনা ব্যবহার করা হয়েছিল বাইবেলটিতে। খোঁজ-খবর নিয়ে বাফি জানতে পারেন, রাজা তৃতীয় রিচার্ডের আমলের বাইবেল সেটি।

Manual7 Ad Code

বিশেষজ্ঞদের মতে, তৃতীয় রিচার্ডের রাজত্বকালে সম্ভবত কোনো নারী আত্মীয়কে উপহার হিসেবে এ বাইবেল দিয়েছিলেন রাজা।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code