যে কারণে পিত্তথলিতে জমতে পারে পাথর

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ২ মাস আগে

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট: কাজের চাপে শরীরের সাথে অনেকেই অনেক রকম অনিয়ম করেন। অনিয়মের ফলে রোগের প্রকোপও বাড়ছে। অনেক রোগের উপসর্গ দেখেও আমরা অবহেলা করি। তার মধ্যেই রয়েছে পিত্তথলি বা গলব্লাডারে পাথরের সমস্যাও। বিভিন্ন বয়সের মানুষই এখন এই সমস্যায় ভুগছেন। এই রোগের মূল উপসর্গ পেটে ব্যথা। নিয়মিত পেটে ব্যথাই জানান দেয় যে পিত্তথলিতে পাথর জমেছে।

Manual7 Ad Code

কী কী কারণে পিত্তথলিতে পাথর জমে?

দীর্ঘক্ষণ খালি পেটে থাকলে পিত্তথলিতে পাথর হওয়ার ঝুঁকি বাড়ে। ওজন বেড়ে গেলে পিত্তথলির ওপর চাপ পড়ে। তার জেরেও অনেক সময় পিত্তথলিতে পাথর জমে। বয়স ৪০ পার হওয়ার পর এই রোগের আশঙ্কা বেশি। তাই ৪০ বছরের আশপাশের বয়স থেকে পানি পানের নিয়মে আরো সচেতন হওয়া জরুরি। শরীরে পানির ঘাটতি হতে দিলে চলবে না। ডায়াবেটিস থাকলেও সতর্ক হতে হবে, কারণ এই রোগে আক্রান্তদের পিত্তথলিতে পাথর জমার আশঙ্কা বেশি। এ ছাড়া বংশে কারো এই রোগ থাকলেও সাবধান হওয়া ভালো। এই রোগ অনেক সময়েই বংশানুক্রমিক।

Manual4 Ad Code

যে উপসর্গগুলো থাকলে বুঝবেন আপনি গলব্লাডারে আক্রান্ত

পিত্তাশয়ে পাথর হলে গোশত বা তেল-মশলাদার খাবার খেলেই পেটে তীব্র যন্ত্রণা হয়। সাথে হয় বমিও হয় অনেকের।

মাঝেমাঝেই কাঁপুনি দিয়ে জ্বর আসে এবং সাথে পেটে ব্যথাও হয়।

Manual8 Ad Code

পিত্তথলিতে পাথর জমার মূল লক্ষণ, পেটের ডান দিক থেকে ব্যথা শুরু হয়ে ডান কাঁধ পর্যন্ত পৌঁছনো। এ রকম হলে যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

প্রস্রাবের রং দেখেও সতর্ক হতে পারেন। গাঢ় খয়েরি রঙের প্রস্রাব পিত্তথলিতে পাথর জমার ইঙ্গিত হতে পারে।

Manual5 Ad Code

গলব্লাডারে পাথর জমলে অনেকেই জন্ডিসের মতো রোগে আক্রান্ত হন। জন্ডিস হলেও সতর্ক থাকতে হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code