সাবেক প্রবাসীকল্যাণমন্ত্রী, সচিবসহ ১০৩ জনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও মানব পাচার মামলা

লেখক:
প্রকাশ: ২ years ago

Manual7 Ad Code

জাতীয় ডেস্ক:

সাবেক প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদ, সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুল সালেহীনসহ মোট ১০৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

Manual5 Ad Code

সিন্ডিকেট করে অর্থ আত্মসাৎ ও মানব পাচারের অভিযোগে আলতাব খান নামের এক ব্যক্তি পল্টন থানায় এই মামলা করেছেন।

Manual4 Ad Code

মঙ্গলবার ( ০৩ সেপ্টেম্বর ) রাতে এ তথ্য নিশ্চিত করেন পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খালিদ হোসেন।

Manual4 Ad Code

তিনি বলেন, দুপুরে সাবেক প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদ, সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুল সালেহীনসহ মোট ১০৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আলতাব খান নামের এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি করেন।

Manual8 Ad Code

মামলার এজাহারে বলা হয়েছে, সিন্ডিকেট করে অর্থ আত্মসাৎ করেছেন আসামিরা। মামলায় তাঁদের বিরুদ্ধে ২৪ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code