তারেক রহমানের ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড

লেখক: Shiuly
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে নড়াইলে এক মুক্তিযোদ্ধার করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারমান তারেক রহমানকে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় তাকে ১০ হাজার টাকা জারিমানাও করা হয়েছে

Manual2 Ad Code

কালিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও আওয়ামী লীগ নেতা বেন্দারচর গ্রামের বাসিন্দা শাহজাহান বিশ্বাস বাদী হয়ে তারেক রহমানের বিরুদ্ধে এ মামলা দায়ের করেছিলেন।

Manual1 Ad Code

বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় নড়াইল জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট-২ এর বিচারক আমাতুল মোর্শেদা এ রায় দেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ইংল্যান্ডের ইস্ট লন্ডনের এন্ট্রিয়াম ব্যাংকওয়েট হলে যুক্তরাজ্য বিএনপির এক সভায় দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেন।

Manual3 Ad Code

তারেক রহমানের এ বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের স্বপক্ষের মানুষের এক হাজার কোটি টাকার মানহানি ঘটেছে বলে মামলায় উল্লেখ করা হয়।

৫ বছরের অধিক সময় ধরে এ মামলায় সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক তারেক রহমানের বিরুদ্ধে এ দণ্ডাদেশ দিয়েছেন। তারেক রহমান বর্তমানে অবস্থানে অবস্থান করছেন।

এদিকে বাদীপক্ষের আইনজীবী সঞ্জীব কুমার বসু মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code