চীনে আইফোন ব্যবহার নিষিদ্ধ হচ্ছে

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

সাউথ এশিয়া ডেস্ক: সরকারের বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের মার্কিন কোম্পানি অ্যাপলের আইফোন ও অন্যান্য বিদেশি ব্র্যান্ডের মোবাইল ফোন সেট ব্যবহার না করার নির্দেশ দিয়েছে চীন। নির্দেশে বলা হয়েছে, এসব ডিভাইস সরকারি কাজে ব্যবহার করা যাবে না এবং অফিসে আনা যাবে না। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাত দিয়ে বুধবার যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এ খবর জানিয়েছে।

Manual6 Ad Code

খবরে বলা হয়েছে, সম্প্রতি ঊর্ধ্বতন কর্মকর্তাদের পক্ষ থেকে অধস্তনদের এই নির্দেশ দেওয়া হয়েছে। তবে কতটা ব্যাপকভাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে তা স্পষ্ট নয়।

Manual7 Ad Code

আগামী সপ্তাহে অ্যাপলের নতুন পণ্য উন্মোচন অনুষ্ঠানের আগে এই নিষেধাজ্ঞা জারি করা হলো। এই অনুষ্ঠানে নতুন আইফোন বাজারে আসতে পারে। ধারণা করা হচ্ছে, চীন-মার্কিন উত্তেজনার মধ্যে এই নিষেধাজ্ঞার ফলে চীনে বিনিয়োগ করা বিদেশি কোম্পানিগুলোর মধ্যে উদ্বেগ বাড়তে পারে।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে অ্যাপল ছাড়া অন্য কোনও ব্র্যান্ডের ফোন নির্মাতাদের নাম উল্লেখ করা হয়নি। এই বিষয়ে অ্যাপল ও চীনের তথ্য কার্যালয়ের মন্তব্য পাওয়া যায়নি।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code