কানাডা থেকে ক্যানোলা ভোজ্যতেল আনতে পারে বাংলাদেশ: হাইকমিশনার

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ডেস্ক নিউজ: বাংলাদেশে ক্যানোলা ভোজ্যতেল রপ্তানির প্রস্তাব দিয়েছেন ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার লিলি নিকোলস। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে এক মতবিনিময় সভায় এ প্রস্তাব করেন কানাডার হাইকমিশনার। এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ প্রতিবছর বিপুল পরিমাণ ভোজ্যতেল আমদানি করে। তাই কানাডায় উৎপাদিত ভোজ্যতেল ক্যানোলা বাংলাদেশে জনপ্রিয় হওয়ার সুযোগ রয়েছে।
বুধবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর অফিসকক্ষে মতবিনিময় সভা হয়। এ সময় বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে ক্যানোলা ভোজ্যতেল উৎপাদন কারখানা স্থাপনের জন্য কানাডার প্রতি আহ্বান জানান টিপু মুনশি। তিনি বলেন, কারখানা হলে বাংলাদেশে ক্যানোলা তেল উৎপাদন করে অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে পার্শ্ববর্তী দেশেও রপ্তানি করা যাবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code