২৬-এ পা রেখেছেন কাইলি

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট: মার্কিন অভিনেত্রী ও ব্যবসায়ী কাইলি জেনার। নানা কারণে তিনি অনন্য। মাত্র ২১ বছর বয়সে (২০১৯ সাল) বিলিয়নিয়ার হয়ে তাক লাগিয়েছেন বিশ্বকে। ইনস্টাগ্রামে ৩৯৮ মিলিয়ন ফলোয়ার বুঝিয়ে দেয়, দুনিয়াজুড়ে তার ভক্ত কত।

Manual8 Ad Code

গত ১০ আগস্ট ২৬-এ পা রেখেছেন কাইলি। ১৯৯৭ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে জন্মগ্রহণ করেছিলেন তিনি। বিশেষ দিনে দুটি বিশেষ শুভেচ্ছাবার্তা পেয়েছেন এই তরুণ প্রভাবশালী নারী। যেগুলো দিয়েছেন তার হাফ-সিস্টার (একই মায়ের সন্তান) কিম কার্দাশিয়ান ও ক্লোয়ি কার্দাশিয়ান।
ইনস্টাগ্রামে কাইলি জেনারের সঙ্গে তোলা পুরনো দুটি ছবি পোস্ট করে কিম লিখেছেন, ‘মাই বেবি! আমি এসব ছবি দেখি আর আমার হৃদয় গলে যায়। তুমি সবসময় বোকাবোকা ছিলে, তবে জীবনে কী চাও, সেটা ঠিকই জানতে। তুমি কখনও বিচলিত হওনি, যেমনটা আজও রয়েছ। সবচেয়ে সুন্দর চোখ তোমার। আমি এখনও শিশু কাইলির কণ্ঠস্বর শুনতে পাই। তোমার বড় বোন হতে পেরে আমি আনন্দিত এবং যত যা-ই হোক, সবসময় আমাকে পাশে পাবে। শুভ জন্মদিন।’

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code