মাহি-পূজার ফিটনেস নিয়ে প্রশ্ন তুললেন প্রযোজক

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সর্বাধিক আলোচিত ছবি ‘অগ্নি’। এর জনপ্রিয়তায় এসেছে ‘অগ্নি-২’। এবার প্রতিষ্ঠানটি ঘোষণা দিয়েছে নতুন ফ্র্যাঞ্চাইজির। তৈরি হবে ‘অগ্নি-৩’। তবে আগের দুটি ছবিতে নায়িকা অগ্নি হিসেবে মাহিয়া মাহি থাকলেও এবার তাকে পড়তে হবে অডিশনের মুখোমুখি। তেমনটাই জানিয়েছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। প্রযোজক আব্দুল আজিজের বক্তব্য, ‘‘অগ্নি-৩’ সম্পূর্ণ নতুন গল্প। ‘অগ্নি-১ ও ২’-এর সাথে এই গল্পের কোনও মিল নেই। যেহেতু সিনেমাটি হলিউড থেকে হবে, ইংরেজি ও বাংলা ভাষায় হবে, তাই নতুন সিনেমাটি তৈরি হবে সারা বিশ্বের দর্শকের জন্য। অগ্নি হিসেবে মাহিকে জাজেরও পছন্দ। তাই বেশ কিছু দিন আগে মাহিকে অগ্নি হিসেবে তৈরি হতে বলেছিলাম। হয় নাই। হয়তো বিশ্বাস রাখতে পারে নাই যে জাজ আবার ‘অগ্নি’ বানাবে। মাহি এখনও ফিট। কিন্তু অগ্নির জন্য বডি ফিটনেস মানে নিজের এক পায়ে দাঁড়িয়ে অন্য পা মাথার ওপর তোলা। আর এই ফিটনেস মাহির নেই। যাকে অগ্নি হিসেবে নেওয়া হবে, তাকে অবশ্যই এই ফিটনেস থাকতে হবে; অগ্নি হিসেবে সাইন করার আগেই।’’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code