আমেরিকায় বাংলাদেশ চলচ্চিত্রের প্রিয়দর্শিনী নায়িকা মৌসুমির জন্মদিন পালন

লেখক:
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

ডেস্ক নিউজ, নিউইয়র্ক :বাংলাদেশ চলচ্চিত্রের প্রিয়দর্শিনী নায়িকা মৌসুমি এখন আমেরিকায়। ৩ নভেম্বর শুক্রবার ছিল এই জনপ্রিয় তারকার শুভ জন্মদিন! ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ইউএসএ ও ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট ইউএসএ এর যৌথ উদ্যোগে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে মৌসুমির জন্মদিন পালন করা হয়।
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ইউএসএ ইনক প্রেসিডেন্ট ড. রফিকুল ইসলামের উদ্যোগে তাদের সংগঠনের ব্রান্ড অ্যাম্বাসেডর লাস্যময়ী নায়িকা মৌসুমির জন্মদিনের আয়োজন করা হয়। উল্লেখ্য, মৌসুমি তার ব্যক্তিগত ও বিজনেস সফরে আমেরিকায় ব্যস্ততম সময় পার করছেন! ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ইউএসএ ইনক এর অন্যতম সংগঠক লায়ন মুহাম্মদ মারুফ আহমেদ এর সঞ্চালনায় শুভ জন্মদিন উৎযাপন অনুষ্ঠানের আয়োজনে আরও ছিলেন ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ইউএসএ ইনক উপদেষ্টা মাসুদ রানা।

Manual7 Ad Code

অনুষ্ঠানের শেষ অংশে গান পরিবেশন করেন প্রিয়দর্শিনী নায়িকা মৌসুমি, সংগঠনের সাধারণ সম্পাদক ড. কামরুল ইসলাম,রাশেদ উদ্দিন হীরা,কাজল। অনুষ্ঠানটি মাতিয়ে রেখেছিলেন বাংলাদেশ চলচ্চিত্রের চাঁদমুখ চিত্রনায়িকা শাহনূর। আগত অতিথিবৃন্দ ও আয়োজকগণ জন্মদিনের কেক কেটে মৌসুমির মুখে তুলে দেন। এর আগে মৌসুমিকে সংগঠনের পক্ষ থেকে ফুল উপহার দেওয়া হয়। সৃষ্টিকর্তার নিকট মৌসুমির জন্য এই শুভকামনা করেন যে, তিনি যেন তাকে সুন্দর রাখেন, সুস্থ রাখেন! শেষে শুভ্র সুন্দর সুরের মুর্ছনায় সকলে উল্লাস করেন এবং ডিনার খেতে খেতে শেষ হয় ভাগ্যবতী খায়রুন সুন্দরী খ্যাত মৌসুমির একটি আমেরিকান জন্মদিন!

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code