মুক্তির আগেই প্রশংসিত সিনেমা ‘লোকাল’!

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজ: ছবি মুক্তির পর ভালো বা মন্দ প্রতিক্রিয়া মেলে দর্শক-সমালোচকের তরফে। অথচ মুক্তির আগেই বেশ প্রশংসা কুড়িয়ে নিলো সাইফ চন্দনের মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘লোকাল’।

Manual7 Ad Code

সাম্প্রতিক সময়ে যে বোর্ডের সমালোচনায় মুখর নির্মাতা-শিল্পীরা, এবার সেই বোর্ড সদস্যরাই গালভরা প্রশংসা করলেন বুবলী-আদর অভিনীত ছবিটির। দিলেন বিনা কাটায় মুক্তির ছাড়পত্র।

সেন্সর বোর্ডের সদস্য অরুণা বিশ্বাস বলেন, ‘খুব সুন্দর ছবি বানিয়েছে সাইফ চন্দন। আমি তাকে ফোন দিয়ে শুভেচ্ছা জানিয়েছি। এ ধরণের আরও সিনেমা নির্মাণের জন্যে উৎসাহ দিয়েছি। ছবির প্রতিটি শিল্পী অত্যন্ত ভালো করেছে।’

Manual2 Ad Code

আরেক সদস্য দেশের অন্যতম নির্মাতা কাজী হায়াৎ বলেন, ‘বুবলী-আদর খুব ভালো করেছে। মিশা সওদাগরকে দেখলাম ভিন্ন ভাবে। পরিচালক খুব ভালো করেছে। একটি পলিটিক্যাল গল্প কতো সুন্দর ভাবে দেখিয়েছে। দারুণ ছবি হলো।’

Manual4 Ad Code

এমন খবরে উচ্ছ্বসিত নায়িকা বুবলীও। তিনি বলেন, ‘আমাদের অনেক পরিশ্রমের ছবি এটি। দিনশেষে সেন্সর বোর্ডের বিজ্ঞ সদস্যগণ প্রশংসা করেছেন এটা আমাদের অনেক বড় প্রাপ্তি।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code