বিনোদন ডেস্কঃ  করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে ক্রমেই বাড়ছে সংক্রমণের মাত্রা। এই পরিস্থিতিতে গত  ৫ এপ্রিল থেকে সারা দেশে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করলেও খোলা রাখা হয়েছে সিনেমা হলগুলা। চালু রাখা হয়েছে নাটক-সিনেমার শুটিং।

Manual3 Ad Code

তবে শুটিং চললেও হলে দর্শক না থাকায় নিজ উদ্যোগে হল মালিকরা বন্ধ রেখেছেন তাদের হল। এ  বন্ধ রাখাটা একেবারে অঘোষিতভাবে। এবার জানা গেলো আনুষ্ঠানিকভাবে সিনেমা হল বন্ধের ঘোষণা আসছে।

করোনা সংক্রমণ রুখতে ১৪ এপ্রিল থেকে  এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউনের সিদ্ধান্তের কথা জানিয়েছে সরকার। এই পরিস্থিতিতে ১৪ তারিখের আগেই দেশের সব সিনেমা হল আনুষ্ঠানিকভাবে বন্ধের ঘোষণা আসবে বলে জানিয়েছেন সিনেমা হল মালিক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জ্বল।

Manual1 Ad Code

তিনি বলেন, “এমনিতেই দেশের বেশির ভাগই হলই বন্ধ। নিজেদের সিদ্ধান্তে বন্ধ রাখা হয়েছে।পাশাপাশি রংপুর, বরিশাল, নরসিংদী, চট্টগ্রামসহ বিভিন্ন জেলার সিনেমা হলজেলার ডিসি মহোদয়ের নির্দেশে বন্ধ রাখা হয়েছে।আগামী কয়েক দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে হল বন্ধের ঘোষণা দেবো আমরা। সেটা মন্ত্রণালয়ের সিদ্ধান্তেই হবে।”

Manual8 Ad Code

এই পরিস্থিতিতে সিনেমার শুটিংও বন্ধ রাখার নির্দেশনা আসছে বলে জানিয়েছন পরিচালক সমিতির সদ্য নির্বাচিত সভাপতি সোহানুর রহমান সোহান। তিনি বলেন, “যেভাবে করোনার সংক্রমণ বাড়ছে এর মধ্যে শুটিং কিভাবে সম্ভব। তাই সকল সমিতির সিদ্ধান্তেই আমরা শুটিং বন্ধ রাখবো। সর্বাত্মক লকডাউনেরর জারির সময়ের আগেই শুটিং বন্ধের নির্দেশনা পাবে সবাই।”

নাট্যনির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের পক্ষ থেকেও জানানো হলে তারা আপাতত শুটিং বন্ধের মিটিং করছেন।  ১২ এপ্রিল আনুষ্ঠানিকভাবে শুটিং নাটকের সকল শুটিং বন্ধের ঘোষণা জানানো হবে বলে জানান গিল্ড সভাপতি সালাউদ্দিন লাভলু।

Manual3 Ad Code