হাটে হাঁড়ি ভাঙলেন নির্মাতা আতিক

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ডেস্ক নিউজ: দেশের অন্যতম গুণী নির্মাতা হিসেবে নুরুল আলম আতিকের সুনাম রয়েছে। তবে কাজের বাইরে তিনি কারও সাতে-পাঁচে থাকেন না। বরাবরই নিজেকে আড়ালে রাখতে কিংবা নীরবে নিজের জগতে থাকতে ভালোবাসেন। সেই আতিকের সুরে হঠাৎ বিস্ফোরণ! এক নির্মাতাকে উদ্দেশ্য করে তার লম্বা স্ট্যাটাস।

Manual5 Ad Code

সোমবার (১৯ ডিসেম্বর) দেওয়া সেই স্ট্যাটাসে আতিক বলেছেন, ‘আমার সময়ের এক সেলিব্রিটি ফিল্ম-মেকার অনেক আক্ষেপ নিয়ে তার সময়ের সিনেমা-করিয়েদের কাঠগড়ায় দাঁড় করিয়ে বেশ রাজনীতি করলেন ফেসবুক স্ট্যাটাসে! শিল্পীর ভূমিকা, রাষ্ট্রের দায়িত্ব ইত্যাদি ইত্যাদি! আহা, তিনি কী কী দায়িত্ব পালন করেছেন, একবার নিজে মনে করে দেখুন! নিজের আখের গোছানো ছাড়া আর কিছু কোনও দিন করেছেন? হ্যাঁ, করেছেন। দল পাকিয়েছেন! কেন? দল বেঁধে টাকা কামানোর জন্যে।’

Manual3 Ad Code

ওই নির্মাতাকে উদ্দেশ্য করে আতিকের শব্দ বিস্ফোরণ, ‘করে খেয়েছেন এক বড় কাগজ আর একটা টিভি চ্যানেলের সতীর্থ ভাইবেরাদরদের নিয়ে। নাকে সর্ষের তেল দিয়ে, বিজ্ঞাপনে ঘুম পাড়িয়ে যে ৩০০ পরিবারের সর্বনাশ করেছেন, কোনও দিন তাদের খোঁজ নিয়েছেন? নেন নাই! আর আমার সময়ের সিনেমার অন্যতম সম্ভাবনাগুলাকে আপনাদের চরদখলি লাইঠাল বাহিনীর মাস্তানিতে নস্যাৎ হতেও দেখলাম। কী জবর-দখলের রাজনীতি-দর্শন! করে খাইছেন শুধু!’

সবশেষে নুরুল আলম আতিকের ভাষ্যে হুমকির সুর, ‘নানান সামপ্রতিক বিযয়কে, ব্যক্তিকে নিয়া নাড়াচাড়ার ব্যবসায়িক সুখেই থাকছেন। আর এখন এক বিশাল, বিপ্লবী আওয়াজ তুলছেন! এতকাল দেশে-বিদেশে কী বেচলেন তা অল্পকিছুদিন বাদে সবাই জানবে। কারণ পরের মানু্ষ আরও স্পষ্ট করে কিছু হাজির করতে শুরু করেছেন! আর তাবেদারদেরও ব্যবসার ইতি ঘটবে শিগগিরই!’

Manual2 Ad Code

প্রশ্ন হলো, কার দিকে এই তীর ছুঁড়েছেন নুরুল আলম আতিক? যদিও তিনি কারও নাম উল্লেখ করেননি, তবে ধারণা করা হচ্ছে, মোস্তফা সরয়ার ফারুকী তার নিশানা। কেননা বেশ কিছুদিন ধরে সিনেমার স্বাধীনতা নিয়ে কথা বলছেন ফারুকী। তার নির্মিত ‘শনিবার বিকেল’ ছবিটি সেন্সর বোর্ডে বছরের পর বছর ধরে আটকে থাকার কারণেই তিনি প্রতিবাদের আওয়াজ তুলছেন বলে মনে করেন অনেকে।

নুরুল আলম আতিক তার অভিযোগের ফিরিস্তিতে ফারুকীর নাম না বললেও ইতোমধ্যে মিডিয়ায় বিরাজ করছে চাপা উত্তেজনা। কেউ মুখ ফুটে কিছু বলছেন না বটে, কিন্তু ভেতরে ভেতরে বিষয়টি নিয়ে ঠিকই কানাঘুষা চলছে।

সবশেষ ফারুকী রবিবার রবিবার (১৮ ডিসেম্বর) দেশের নির্মাতাদের উদ্দেশে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, ‘আমরা এমন এক সময় নির্মাণ করেছি সবাই মিলে, যখন দেশে কারও সিনেমা সেন্সর সার্টিফিকেট পাইলে অন্যরা অভিনন্দন জানায়। যেন সিনেমার সেন্সর পাওয়াও এক বিরাট সাফল্য। ভাবেন অবস্থা। আমরা এমন এক সময় নির্মাণ করেছি, অন্যায়ভাবে আমাদের সিনেমা আটকে দিলেও আমরা এতো মৃদু কন্ঠে কথা বলতে চাই, যেন মান্যবরেরা মাইন্ড না করেন। যেনো সিনেমা আটকানোটা অন্যায় না, মান্যবরকে বিরক্ত করাটা অন্যায়।’

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code