বাঁধনকে বিয়ে করতে হবে ভাবিনি: জয়

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ডেস্ক নিউজ: সন্ধ্যা নেমে গেছে বৃষ্টিভেজা শহরে। জ্বলে উঠেছে দালান-পথের বাতিগুলো। এমন ভেজা সন্ধ্যায় নেটিজেনের চোখ আটকে গেলো অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের ফেসবুক পোস্টে। অভিনেত্রী আজমেরী হক বাঁধনের সঙ্গে একটি ছবি দিয়েছেন তিনি। তবে ক্যাপশনের প্রথমাংশে যা লিখলেন, তাতে চমকে যেতেই হয়। হলুদাভ ছবিতে হাস্যোজ্বল জয় ও বাঁধন দুজনেই। অবশ্য তাদের সঙ্গে আরও একজন আছেন, তিনি নির্মাতা শঙ্খ দাশগুপ্ত। ক্যাপশনের প্রথম লাইনে এবার চোখ দেওয়া যাক। জয় লিখেছেন, ‘বাঁধনকে বাচ্চাসহ বিয়ে করতে হবে কখনও ভাবিনি!
এরপরই বিষয়টি পরিষ্কার করলেন অভিনেতা। বললেন, ‘ঘটক রেদওয়ান রনি ভাই এবং চরকি। বিয়ের কাজী শঙ্খ দাশগুপ্ত। বছর শেষে আসছে ওয়েব সিরিজ। শঙ্খ দুর্দান্ত নির্মাতা। বাঁধন আন্তর্জাতিক অভিনেত্রী। আর আমাকে বলা যেতে পারে ভাগ্যবান। এতোটুকুই জানালাম। চরকি এবং শঙ্খ দাশগুপ্ত নিশ্চয়ই ধামাকা দিয়ে দুই বাংলার মানুষকে অসাধারণ গল্পের এই ওয়েব সিরিজটি দেখতে বাধ্য করবেন।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code