সেভ দ্য চিলড্রেনের শুভেচ্ছাদূত বিপাশা

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual3 Ad Code

আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেনের শুভেচ্ছাদূত হলেন জনপ্রিয় অভিনেত্রী, পরিচালক ও চিত্রশিল্পী বিপাশা হায়াত।

Manual1 Ad Code

 

গতকাল রোববার সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের কান্ট্রি অফিসে সংশ্লিষ্ট সংস্থা এবং বিপাশা হায়াতের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়। সেভ দ্য চিলড্রেনের পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন সংস্থার বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর মার্ক পিয়ের্স।

 

বাংলাদেশে সেভ দ্য চিলড্রেনের ৫০ বছর পূর্ণ হওয়ার প্রাক্কালে এই সংস্থার শুভেচ্ছাদূত হিসেবে যোগ দিলেন বিপাশা হায়াত। সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি, বিখ্যাত অভিনেত্রী, নাট্যকার ও চিত্রশিল্পী বিপাশা হায়াত আমাদের শুভেচ্ছাদূত হয়েছেন। তিনি আমাদের সঙ্গে শিশুর অধিকার নিশ্চিত, শিশুদের বিরুদ্ধে সহিংসতা বন্ধের বিষয়ে সচেতনতার জন্য কাজ করবেন।

Manual4 Ad Code

 

Manual7 Ad Code

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আগে বিপাশা হায়াত নগরীর মুগদায় সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের চাইল্ড প্রোটেকশন সেক্টরের ‘স্টপ টলারেটিং ভায়োলেন্স অ্যাগেইনস্ট চিলড্রেন’ প্রকল্প ঘুরে দেখেন এবং শিশুদের সঙ্গে প্রায় দুই ঘণ্টা সময় কাটান।

 

Manual6 Ad Code

বিপাশা হায়াত বলেন, ‘অনেক দিন ধরেই পথশিশু, নির্যাতিত শিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাজ করতে আগ্রহী ছিলাম। আমি যখন থেকে মা, তখন থেকে শিশুদের প্রতি আমার যে দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে, যে মমতা তৈরি হয়েছে, তা কেবল আমার সন্তানদের জন্য নয়, সব শিশুদের জন্যই।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code