নাটোর মেয়াদ উত্তির্ণ খাদ্য সামগ্রি বাজারজাতের চেস্টায় কিষোয়ানের ২ লাখ টাকা জরিমানা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

 

Manual5 Ad Code

নাটোর প্রতিনিধি :
নাটোর সদর উপজেলার চাঁদপুর এলাকায় কিষোয়ান-বনফুলের প্রায় ৫০ মণ মেয়াদ উত্তির্ণ খাদ্য সামগ্রি নতুন করে প্যাকেট জাতের প্রচেস্টায় অভিযোগে জাকারিয়া নামের ওই প্রতিষ্ঠানের সুপার ভাইজারের ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি)আবুল হাসান এই জরিমানা করেন।
নাটোর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)আবুল হাসান জানান, নিরাপদ খাদ্য আইনে নাটোর কিষোয়ান কারখানার লাচ্চা বিভাগের সুপার ভাইজার জাকারিয়া প্রায় ৫০ মণ মেয়াদ উত্তির্ণ খাদ্য সামগ্রি সদর উপজেলার চাঁদপুরে গুদামজাত করে রাখেন। গোয়েন্দা পুলিশের তথ্যে ভিত্তিতে সোমবার সেখানে অভিযান পরিচালনা করা হয়। এসময় মেয়াদ উত্তির্ণ ওইসব খাদ্য সামগ্রি জব্দ করা হয়।
পরে ভাম্যমান আদালতের মাধ্যমে নাটোর কারখানার সুপার ভাইজার জাকারিয়ার ২ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া প্রায় ৫০ মণ বিস্কুট, লাচ্চা, নুডুলস সহ বিভিন্ন খাদ্য সামগ্রি ধ্বংস করা হয়।
কিশোষান নাটোর কারখানার এজিএম এডমিন আহসান হাবিব জানান, ঘটনার তারা তদন্ত করছেন। তদন্ত শেষে জাকারিয়ার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code