কানসৈকতে ফিরলো স্বাভাবিক হাওয়া, উদ্বোধন রাত ১১টায়

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: কানে ফিরে এলো উৎসবের স্বাভাবিক হাওয়া। করোনা মহামারির কারণে ২০২০ সালে বাতিল এবং ২০২১ সাল বিধিনিষেধের মধ্য দিয়ে হওয়ার পর ভূমধ্যসাগরের তীরে কান চলচ্চিত্র উৎসব স্বাভাবিক সময়ে অর্থাৎ মে মাসে ফিরেছে। আরেকটি স্বস্তির ব্যাপার হলো, এবার মাস্ক পরা বাধ্যতামূলক নয়। এছাড়া লাগছে না টিকা সনদ কিংবা করোনা নেগেটিভ রিপোর্ট।

করোনা মহামারি কাটিয়ে নামিদামি তারকা এবং চাকচিক্যের সমারোহ দেখাতে প্রস্তুত সাগরপাড়ের শহর। পালে দে ফেস্টিভাল ভবনে তামাম দুনিয়ার তারকাদের মিলনমেলায় পরিণত হবে এই আয়োজন। ৩৫ হাজারের বেশি চলচ্চিত্রপ্রেমী ও ফিল্ম প্রফেশনালরা সমুদ্র তীরবর্তী শহরে সমবেত হচ্ছেন। ২০১৯ সালের পর আবারও সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যাচ্ছে কানসৈকতে।

Manual7 Ad Code

 

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code