বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়ে নিলো জিফাইভ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ডেস্ক নিউজ: সাড়ে তিন বছর আগে বড়সড় আয়োজনে বাংলাদেশে যাত্রা করেছিলো ভারতের ওটিটি প্ল্যাটফর্ম জিফাইভ। লক্ষ্য ছিলো, বাংলা কনটেন্টকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া। সেই সঙ্গে দুই দেশের মধ্যে সৃষ্টিশীল কাজের সমন্বয় ও বিনিময় করা। গুটি কয়েক কনটেন্ট নির্মিত হয়েছে বটে। কিন্তু তা কাঙ্ক্ষিত সাড়া জাগাতে পারেনি।

সেজন্যই বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়ে নিলো জিফাইভ। আগামী ১৫ জানুয়ারি থেকে বাংলাদেশে আর দেখা যাবে না এই প্ল্যাটফর্মের কোনও কনটেন্ট। একটি ইমেইলের মাধ্যমে বার্তাটি জানিয়েছে প্রতিষ্ঠানটি।

Manual2 Ad Code

বাংলাদেশে জিফাইভের কনটেন্ট নির্মাণ ও দেখভাল করতো ‘গুড কোম্পানি’। এটি বিজ্ঞাপন সংস্থা এশিয়াটিকের অঙ্গপ্রতিষ্ঠান। এর কর্তা ইরেশ যাকেরও খবরটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এটা তাদের ব্যবসায়িক সিদ্ধান্ত। আমরা তো কেবল কনটেন্ট প্রোডাকশনের কাজগুলো করতাম। হয়ত কোনও কারণে তাদের মনে হয়েছে বাংলাদেশে মার্কেটে তারা কাজ করবে না। এজন্যই বন্ধ করে দিচ্ছে।’

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code