প্রত্ননগরীতে তাহসান খান

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট: প্রত্ননগরী মুন্সীগঞ্জে গিয়ে একেবারে ঘেমে-নেয়ে একাকার হয়ে এলেন হানিফ সংকেত ও তাহসান খান। কারণ একদিকে প্রচণ্ড গরম অন্যদিকে রাতভর টানা শুটিং। দুজনের পরিচয় আলাদা করে দেয়ার কিছু নেই। একজন ইত্যাদির স্রষ্টা অন্যতম সংগীতের তুমুল জনপ্রিয় কণ্ঠ। তবে এখানে তাহসানের নামটা একটু আলাদা করে নিতেই হয়, কারণ তার পৈত্রিক নিবাস মুন্সীগঞ্জে।

Manual2 Ad Code

এবারই প্রথম ‘ইত্যাদি’র শুটিংয়ের জন্য তাহসানকে সেখানে নিয়ে গেলেন হানিফ সংকেত। কারণ, এলাকার কৃতি সন্তানের অংশগ্রহণ ছাড়া এমন আয়োজন অসম্পূর্ণ বলেই মনে করেন এর নির্মাতা-সঞ্চালক। যেমনটা তিনি বরাবরই করে থাকে। যখন যে অঞ্চলে ‘ইত্যাদি’র পর্ব সাজান, তখন সেই এলাকার কৃষ্টি-কালচার আর কৃতি সন্তানদের জড়ো করার চেষ্টা করেন।
ইত্যাদির এবারের পর্বেও তার ব্যতিক্রম ঘটছে না। তারই ধারাবাহিকতায় এবারের পর্ব ধারণ করা হয়েছে পদ্মা-মেঘনা-ধলেশ্বরী-ইছামতি নদী বিধৌত মুন্সীগঞ্জে। মঞ্চ নির্মাণ করা হয়েছে ইছামতি নদীর তীরে ঐতিহ্যবাহী প্রত্ন নিদর্শন ইদ্রাকপুর কেল্লার সামনে পুকুরের মাঝখানে। কেল্লার আদলে তৈরি করা হয়েছে দৃষ্টিনন্দন ভাসমান মঞ্চ। দূর থেকে দেখে মনে হচ্ছিল কেল্লার সামনে আরেকটি ভাসমান কেল্লা।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code