ইরানি নারীদের পাশে দাঁড়াতে মালালার জোরালো আহ্বান

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইরানের নারীদের পাশে দাঁড়াতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন পাকিস্তানের নোবেলজয়ী ও শিক্ষা অধিকার কর্মী মালালা ইউসুফজাই। নিজের ইনস্টাগ্রামে এ আহ্বান জানান তিনি।
ইরানে পুলিশি হেফাজতে কুর্দি নারী মাহাশা আমিনির মৃত্যুর প্রতিবাদে রাজধানী তেহরানসহ দেশটির বিভিন্ন জায়গায় আন্দোলন চলছে। ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তনের দাবি তুলে রাজপথে বিক্ষোভ করে আসছেন নারীরা। আন্দোলন প্রতিহতে কঠোর অবস্থানে নিরাপত্তা বাহিনী।পুলিশের গুলিতে এ পর্যন্ত অর্ধশতাধিক মানুষ নিহত হয়েছেন। গ্রেফতার করা হয়েছে হাজারো মানুষকে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code