সাফল্য কামনা মোদীর

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ভারত প্রতিনিধি: প্রতিপক্ষ শশী থারুরকে বিপুল ভোটে হারিয়ে ভারতের পুরোনো রাজনৈতিক দল কংগ্রেসের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মল্লিকার্জুন খাড়গে। প্রত্যাশা অনুযায়ী, এরপরই ১০ জনপথের উদ্দেশে রওয়ানা হওয়ার কথা ছিল বর্ষীয়ান নেতার। কিন্তু তা হয়নি। বরং সোনিয়া গান্ধীই ১০ রাজাজি মার্গ অর্থাৎ খাড়গের বাড়ি গিয়ে তাকে শুভেচ্ছা জানিয়েছেন। এই ঘটনায় বিস্মিত হয়েছেন অনেকেই। কেননা তা কংগ্রেসের চিরাচরিত রীতিনীতি থেকে একেবারেই আলাদা।

Manual7 Ad Code

এর আগে ২০১৫ সালে সোনিয়া গান্ধী কংগ্রেসের সদর দপ্তর থেকে মনমোহন সিংয়ের বাড়ি গিয়েছিলেন। সেই সময় কয়লা কেলেঙ্কারি মামলায় নাম জড়িয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রীর। তাই তার পাশে দল রয়েছে, এই বার্তা দিতে সোনিয়া নিজেই চলে যান মনমোহনের বাড়ি। অন্যথায় এই ধরনের নিদর্শন সেভাবে দেখা যায়নি।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code