৫১ বছর পর বই ফেরত

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট: পাঠাগার থেকে বই ধার নিয়েছিলেন একজন। এর পর সেই বই ফেরত দিতে হয়তো ভুলে গিয়েছিলেন। মধ্যে সময় বয়ে গেছে পাঁচ দশকের বেশি। অবশেষে ৫১ বছর পর পাঠাগারে বইটি ফেরত দেওয়া হয়েছে। সঙ্গে ছিল ছোট্ট একটি চিরকুট। তাতে বই ফেরত দিতে ‘সামান্য দেরি’ হওয়ায় ওই ব্যক্তির পক্ষ থেকে দুঃখপ্রকাশ করা হয়েছে।
ঘটনাটি কানাডার। বিবিসির পাঁচ দশকের বেশি সময় পর সম্প্রতি বইটি ফেরত এসেছে কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের ভ্যানকুভারে। সেখানকার সাউথ হিল পাবলিক লাইব্রেরি থেকে একটি বই ধার নিয়েছিলেন এক ব্যক্তি। দ্য টেলিস্কোপ নামে বইটি লেখক হ্যারি এডওয়ার্ড নেইলের লেখা। বইটি ইস্যু করা হয়েছিল ১৯৭১ সালের ২০ এপ্রিল।
এত বছর পর এসে ডাকযোগে বইটি সাউথ হিল পাবলিক লাইব্রেরি কর্তৃপক্ষকে ফেরত দেওয়া হয়েছে। তবে বইটি কে নিয়েছিলেন, কয়েক দশক পর এসে ফেরতই–বা কেন দিলেন, এসব নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। বই ফেরত পেয়ে সেটার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেছে পাঠাগার কর্তৃপক্ষ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code