নগদের সাফল্যে একটি মহল বরাবরই নাখোশ: টেলিযোগাযোগ মন্ত্রী

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা নগদ-এর সাফল্যে ‘একটি মহল বরাবরই নাখোশ’ উল্লেখ করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ‘যেখানে নগদ এর কারণে দেশের মোবাইল আর্থিক সেবার মান বেড়েছে এবং খরচ গত এক দশকে সর্বনিম্ন পর্যায়ে, সেখানে কার স্বার্থে আঘাত লাগছে সেটি অনুমেয়। সম্প্রতি নগদ সম্পর্কে ‘মহল বিশেষের অপতৎপরতা’র বিষয়ে টেলিযোগাযোগ মন্ত্রীর দৃষ্টি আকৃষ্ট হয়েছে উল্লেখ করে রবিবার (২৮ আগস্ট) এ বিষয়ে প্রতিক্রিয়া ব‌্যক্ত করেন তিনি।
প্রতিক্রিয়ায় মন্ত্রী বলেন, ‘যেখানে নগদ এর কারণে দেশের প্রান্তিক পর্যায়ের কোটি কোটি মানুষ অর্থনৈতিক অন্তর্ভুক্তিতে আসতে পারলো, যার ফলশ্রুতিতে আজ দেশের শিশু-নারী-বয়স্ক-বিধবাসহ নিম্ন আয়ের মানুষেরা ঘরে বসে ডিজিটালি সমস্ত সরকারি ভাতা পাচ্ছে, ১০০ ভাগ স্বচ্ছতার সাথে, তাহলে এতে কার ক্ষতি হলো?’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code