অবশেষে উদ্ধারে নেমেছে ইতালি

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

লন্ডন প্রতিনিধি: উত্তাল সাগরে ভাসতে থাকা সিসিলি উপকূল থেকে প্রায় ১২০০ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধারে দুটি বড় ধরনের অভিযানে নেমেছে ইতালীয় কোস্টগার্ড। মঙ্গলবার (১১ এপ্রিল) বিবিসির প্রতিবেদনে জানা গেছে, একটি মাছ ধরার নৌকায় প্রায় ৮০০, অন্যটিতে রয়েছে ৪০০ জন।

Manual3 Ad Code

গত শুক্রবার (৭ এপ্রিল) থেকে অবৈধ অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধারে অভিযানে নেমেছে কোস্টগার্ড। আরও কয়েকটি অভিযানে ইতোমধ্যে ২ হাজার মানুষকে উদ্ধারের কথা জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

জার্মান অলাভজনক রেসকিউশিপ জানায় সপ্তাহান্তে নৌকা পারাপারে অন্তত দুইজন মারা গেছেন। ইতালিতে এখন ডানপন্থি জোট সরকার ক্ষমতায় রয়েছে। অবৈধ অভিসানের বিরুদ্ধে কঠোর অবস্থানে তারা। কিন্তু সাগরে পথে এমন ঢল ঠেকানোর প্রচেষ্টার পরও প্রবেশ কয়েকগুণ বেড়েছে ইতালিতে।

Manual8 Ad Code

৪০০ জন অভিবাসনপ্রত্যাশী বহনকারী বড় নৌকাটি লিবিয়ার তোব্রুক থেকে যাত্রা শুরু করে বলে ধারণা করা হচ্ছে। সোমবার সন্ধ্যা পর্যন্ত কোনও সহায়তায় ছাড়াই সাগরে ভাসছে বলে খবর পাওয়া গেছে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code