

ডেস্ক রিপোর্ট: বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, শরীয়তপুর-১ নম্বর কূপ খননের লক্ষ্যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্স আজ সফলভাবে বিজয়-১০ ‘রিগ মাস্ট’ স্থাপন করেছে। আশা করছি, নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে খনন কাজ। খনন শেষে এই কূপ থেকে দৈনিক ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ হওয়ার সম্ভাবনা আছে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে প্রতিমন্ত্রী এই তথ্য জানান।