

ডেস্ক নিউজ: সাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার শঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট অনেকেই। তবে আপাতত এটি ঘনীভূত হয়ে উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর৷ তারা জানায়, নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় দেশের চার সমুদ্র বন্দরে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
ভারতের আবহাওয়া অধিদফতর বলছে, রবিবারের মধ্যে নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। মঙ্গলবারের মধ্যেই এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার শঙ্কা রয়েছ। এ সময়ের মধ্যে ঝড়টি পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলে পৌঁছে যেতে পারে। ঘূর্ণিঝড়টি স্থলভাগে প্রবেশের সময় বাতাসের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১১০ কিলোমিটার।