করোনার টিকা উদ্ভাবনে সবচেয়ে এগিয়ে অক্সফোর্ড

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: প্রাণঘাতী করোনার সম্ভাব্য ভ্যাকসিন উদ্ভাবনে এখন পর্যন্ত যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদল সবচেয়ে এগিয়ে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। শেষ পর্যন্ত কার্যকর প্রমাণিত হলে দ্রুততম সময়ে এ ওষুধ বাজারে আনতে এরই মাঝে অক্সফোর্ডের সঙ্গে চুক্তি করেছে ব্রিটিশ ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘অ্যাস্ট্রাজেনেকা। আশা করা হচ্ছে চলতি বছরের সেপ্টেম্বরে এ ওষুধ বাজারে আনা সম্ভব হবে। শুক্রবার হু’র প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথ এক সংবাদ সম্মেলনে জানান, বিশ্বব্যাপী করোনার ভ্যাকসিন উদ্ভাবনের প্রতিযোগিতায় এখন পর্যন্ত সবার চেয়ে এগিয়ে অ্যাস্ট্রাজেনেকার পরীক্ষামূলক ওষুধ। সৌম্য স্বামীনাথের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, এরই মাঝে অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকা বৃহৎ পরিসরে দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল (মানব শরীরে ওষুধ প্রয়োগ) চালাচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code