ভ্যাকসিন নিয়ে রাজনীতি করতে দেওয়া হবে না: ফাউচি

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা এ বছরের নভেম্বরে। নির্বাচনের স্বার্থেই এর আগেই করোনাভাইরাস প্রতিরোধে কার্যকর ভ্যাকসিন উন্মুক্ত করার আশায় রয়েছে ট্রাম্প প্রশাসন। তবে নির্বাচনকে সামনে রেখে ভ্যাকসিন দ্রুত সামনে আনতে গবেষকদের ওপর কোনও ধরনের রাজনৈতিক চাপ নেই বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. অ্যান্থনি ফাউচি। ভ্যাকসিন নিয়ে রাজনীতি হবে না বলে আশ্বস্ত করেছেন তিনি। করোনার থাবায় বিপর্যস্ত সারা বিশ্ব। প্রতিদিন হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছে এই মারণভাইরাসে। এখনও কার্যকর কোনও চিকিৎসা পদ্ধতি উদ্ভাবন করা যায়নি। বিশ্বে ভ্যাকসিন আবিষ্কারের দৌড়ে আছে ১৭৩টি উদ্যোগ। এর মধ্যে তৃতীয় ধাপের পরীক্ষায় পৌঁছাতে পেরেছে তিনটি, তবে কোনও ভ্যাকসিনের চূড়ান্ত সাফল্যের ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। রাশিয়া তাদের একটি ভ্যাকসিনের চূড়ান্ত সাফল্য দাবি করলেও তা নিয়ে সংশয় রয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়ের।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code