চালু হলো ম্যাংগো ট্রেন

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট: কম খরচে রাজধানী ঢাকাসহ সারা দেশে আম পৌঁছাতে তিন বছর আগে শুরু হয় বাংলাদেশ রেলওয়ের বিশেষ সেবা ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’। এ বছর আমের মৌসুম আরও অন্তত দুই সপ্তাহ আগে শুরু হলেও বিভিন্ন কারণে এই ট্রেনটি চালুর তারিখ তিনবার পিছিয়েছে। অবশেষ বৃহস্পতিবার (৮ জুন) এই ট্রেন ছাড়ার সময় চূড়ান্ত করা হয়েছে। এদিন বিকালে চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে বিশেষ এই ট্রেনের কার্যক্রম উদ্বোধন করবেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

রেলওয়ে সূত্রে জানা গেছে, গত ২৫ মে ট্রেনটি চালুর ঘোষণা দেওয়া হয়। তবে আমের স্বল্পতার কারণ দেখিয়ে ট্রেনযাত্রা শুরুর সিদ্ধান্ত থেকে সরে আসে কর্তৃপক্ষ। পরে ৭ জুন ট্রেন চালুর উদ্যোগ হিসেবে গত ২ জুন ম্যাংগো স্পেশাল ট্রেনের সময়সূচি ও ভাড়ার তালিকা প্রকাশ করে বাংলাদেশ রেলওয়ে। এরপর আবার একদিন পিছিয়ে পুনরায় সূচি চূড়ান্ত করা হয়।

সড়কের চেয়ে ভাড়া অনেক কম হওয়ায় এ ট্রেনে আম পরিবহন করে লাভবান হন ব্যবসায়ী ও আমচাষিরা। এই ট্রেনে এক কেজি আম পরিবহনে ভাড়া লাগবে সর্বোচ্চ ১ টাকা ৩১ পয়সা। রাজশাহী থেকে লাগবে এক টাকা ১৭ পয়সা। অথচ রাজশাহী থেকে ঢাকায় বাসে আম পরিবহনে খরচ হয় প্রতিকেজিতে ১৩ টাকা পর্যন্ত। কুরিয়ার সার্ভিসে লাগে প্রায় ২০ টাকা।

Manual8 Ad Code

বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে, ম্যাংগো স্পেশাল ট্রেনে ছয়টি বগি আছে। একেকটি বগিতে পরিবহন করা হবে ৪৪ টন আম। চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় চলাচলের ক্ষেত্রে ট্রেনটির নাম দেওয়া হয়েছে ম্যাংগো স্পেশাল ট্রেন-১। ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জে ফেরার পথে এটির নাম হবে ম্যাংগো স্পেশাল ট্রেন-২।

Manual7 Ad Code

ম্যাংগো ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে ঢাকার উদ্দেশে ছাড়ার পর চাঁপাইনবাবগঞ্জ, আমনুরা বাইপাস, কাঁকনহাট, রাজশাহী, সরদহ, আড়ানী, আব্দুলপুর ও ঈশ্বরদী রেলস্টেশনে থামবে। টাঙ্গাইল, মির্জাপুর, কালিয়াকৈর, জয়দেবপুর, টঙ্গী, বিমানবন্দর, ক্যান্টনমেন্ট, তেজগাঁও ও কমলাপুর রেলস্টেশনে ট্রেনটি থেকে পণ্য খালাস করা হবে। এসব স্টেশন থেকে আম নিয়ে ট্রেনটি রাত ১টা ১৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে। ফেরার পথে ট্রেনটি তেজগাঁও, টঙ্গী, টাঙ্গাইল, সিরাজগঞ্জ এম মনসুর আলী, চাটমোহর ও রাজশাহী রেলস্টেশনে থামবে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code