চুলায় তন্দুরি চিকেন তৈরির রেসিপি

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ডেস্ক নিউজ: তন্দুরি চিকেনের নাম শুনলে জিভে জল চলে আসতে বাধ্য। কিন্তু তন্দুর চুলা বা ওভেন সবার বাড়িতে থাকে না। তারা কীভাবে মুরগির মাংসের এই পদ কীভাবে তৈরি করবেন? মন খারাপের কারণ নেই, চাইলে চুলায়ও তৈরি করে নেওয়া সম্ভব তন্দুরি চিকেন। চলুন তবে জেনে নেওয়া যাক চুলায় তন্দুরি চিকেন তৈরির সহজ রেসিপি-
তৈরি করতে যা লাগবে
চামড়াসহ মুরগির মাংস- ৫০০ গ্রাম

Manual8 Ad Code

পেঁয়াজ- ১টি

লেবুর রস- ২ টেবিল চামচ

ADVERTISEMENT

রসুন বাটা- ১ চামচ

আদা বাটা- ১ চামচ

তেল- ৩-৪ চা চামচ

পানি ঝরানো টক দ- ১ কাপ

Manual5 Ad Code

কাঁচা মরিচ- ২ টি (কুচানো)

Manual8 Ad Code

গরম মশলা গুঁড়া- ২ টেবিল চামচ

ধনিয়া গুঁড়া- ১/২ চা চামচ

জিরে গুঁড়া- ১/২ চা চামচ

Manual3 Ad Code

অরেঞ্জ ফুড কালার- ২ ফোঁটা

লবণ- স্বাদমতো।

যেভাবে তৈরি করবেন
মাংসের টুকরোগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। একটি ধারালো ছুড়ির সাহায্যে মাংসের গায়ে ২-৩টি বাকা করে চিড়ে দিন। এরপর তাতে লেবুর রস ও লবণ ভালো করে মেখে নিন। এভাবে ফ্রিজে রেখে দিন মিনিট বিশেক। এরপর বাটা পেঁয়াজ, আদা, রসুন, মরিচ ও অন্যান্য শুকনো মসলা ভালো করে মিশিয়ে নিন। এর সঙ্গে পানি ঝরানো টক দই ও ফুড কালার মিশিয়ে নিন। এবার মিশ্রণটি মাংসের সঙ্গে মিশিয়ে ম্যারিনেট করুন।
ফ্রিজে রেখে দিন দেড় ঘণ্টার মতো। এরপর একটি ফ্রাই প্যানে অল্প একটু তেল মাখিয়ে নিন। এবার তাতে মাংসের টুকরাগুলো রেখে উপর দিয়ে অল্প তেল ছড়িয়ে দিন। ঢাকনা দিয়ে ঢেকে দিন। একেক পাশ ১০-১৫ মিনিট হালকা আঁচে রান্না করুন। দুই দিক ভালো করে সেদ্ধ হলে নামিয়ে নিন। এরপর একটি রুটি সেঁকার জালি বা অন্য কোনো জালির উপরে মাংসের টুকরোগুলো রেখে বেশি আঁচে একটু সেঁকে নিন। এতে তন্দুরের পোড়া ভাব চলে আসবে। এবার গরম গরম পরিবশেন করুন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code