ভোলা গ্যাসক্ষেত্র থেকে জাতীয় গ্রিডে যোগ হবে ৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ: প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে ভোলা গ্যাসক্ষেত্র থেকে ৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাহাজে করে জাতীয় গ্রিডে যোগ হবে।
রবিবার (২৩ অক্টোবর) চলমান সংকটময় পরিস্থিতি নিয়ে রাজধানীতে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রি আয়োজিত ‘শিল্প খাতে জ্বালানি সংকটের প্রভাব প্রশমন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, ‘আগামী ডিসেম্বর-জানুয়ারি নাগাদ এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ কয়লা থেকে পাওয়া যাবে। বর্তমান স্পট মার্কেটের দরে আগামী ছয় মাস যদি ২০০ এমএমসিএফ গ্যাস আমদানি করি, তাতে দীর্ঘমেয়াদি এলএনজির চেয়ে অতিরিক্ত খরচ হবে প্রায় ১ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার। কিন্তু এই পরিমাণ ডলার বিনিয়োগের মতো অবস্থানে সরকার নেই।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code