নাগরিকদের ‘অবিলম্বে’ খেরসন ছাড়তে বললো রাশিয়া

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: রাশিয়ার দখলকৃত ইউক্রেনের খেরসন থেকে নাগরিকদের ‘অবিলম্বে’ সরে যাওয়ার আহ্বান জানিয়েছে মস্কোর নিয়োগপ্রাপ্ত প্রশাসন। শহরটি পুনরুদ্ধারে ইউক্রেনীয় সেনারা জোরালো হামলা শুরু করেছে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
শনিবার রুশ কর্তৃপক্ষ দাবি করেছে, সামনে আরও উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে খেরসনে। ইউক্রেনীয় বাহিনী খেরসনের শহরসহ অঞ্চলটিতে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছে। এ অবস্থায় বেসামরিক নাগরিকদের রুশ নিয়ন্ত্রিত অঞ্চলের আরও ভেতরের দিকে চলে যেতে দিনিপ্রো নদী দিয়ে পারাপারে নৌকা ব্যবহারের আহ্বান জানিয়েছে রুশ কর্তৃপক্ষ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code