ইউক্রেনের আরও দুটি বসতি দখলের দাবি রাশিয়ার

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual1 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউক্রেনের পূর্বাঞ্চলে আরও দুটি বসতি দখলের দাবি করেছে রাশিয়া। রবিবার (১ সেপ্টেম্বর) এমন দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এদিকে, এই এলাকায় ইউক্রেনীয় বাহিনী প্রচণ্ড চাপের মধ্যে ছিল বলে স্বীকার করেছেন কিয়েভের শীর্ষ কমান্ডার। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

Manual6 Ad Code

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তাদের ইউনিটগুলো পোকরোভস্কের গুরুত্বপূর্ণ ইউক্রেনীয় লজিস্টিক্যাল হাব থেকে প্রায় ২১ কিলোমিটার (১৩ মাইল) দক্ষিণ-পূর্বে অবস্থিত পিচ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে এবং ‘শত্রুর প্রতিরক্ষার গভীরে অগ্রসর হয়েছে।’ সেনারা ডোনেস্ক অঞ্চলের ভিইমকা বসতি দখল করেছে বলেও জানায় মন্ত্রণালয়টি। ইউক্রেনের শীর্ষ কমান্ডার ওলেক্সান্ডার সিরস্কি রবিবার বলেছেন, পূর্ব ইউক্রেনে রাশিয়ার আক্রমণের মূল লাইনের চারপাশের পরিস্থিতি ‘কঠিন’ ছিল। তবে প্রয়োজনীয় সব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code