মাহশা আমিনি: পুলিশি বাধা উপেক্ষা করে ইরানে বিক্ষোভ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইরানে পুলিশের হেফাজতে নিহত কুর্দি নারী মাহশা আমিনির কবরস্থানের কাছে বড় ধরনের বিক্ষোভ আয়োজন করা হয়েছে। তার মৃত্যুর ৪০তম দিনে এই বিক্ষোভ আয়োজন করা হয়। বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

Manual8 Ad Code

অনলাইনে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, সাকেজ শহরে কয়েক হাজার নারী ও পুরুষ নিরাপত্তা বাহিনীর উপস্থিতি উপেক্ষা করে বিক্ষোভে জড়ো হয়েছেন। তারা স্লোগান দেন, ‘নারী, জীবন ও মুক্তি’ এবং ‘স্বৈরাচার নিপাত যাক’। আমিনি নিহতের পর শুরু হওয়া বিক্ষোভে এই দুটি স্লোগান জনপ্রিয়তা পেয়েছে। সব বিক্ষোভে এই স্লোগান উচ্চারিত হচ্ছে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code