৮ নভেম্বর ব্রিটিশ বাংলাদেশী হুজহুর ১৩তম প্রকাশনা ও অ্যাওয়ার্ড অনুষ্ঠানের পর্দা উঠবে

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

লন্ডন অফিস :

লন্ডনে ৮ নভেম্বর ব্রিটিশ বাংলাদেশী হুজহুর ১৩ তম প্রকাশনা ও অ্যাওয়ার্ড ২০২২ অনুষ্ঠানের ঝাঁকজমকপূর্ন আসরের পর্দা উঠবে লন্ডনের অভিজাত ভ্যানু মেরিডিয়ান গ্র্যান্ড হলে।।

Manual8 Ad Code

৩১ অক্টোবর সোমবার বিকেলে এ উপলক্ষে পূর্ব লন্ডনের এলএমসির সেমিনার রুমে মিট দ্যা প্রেস অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে যুক্তরাজ্যের বাংলামিডিয়ার অনলাইন, প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

ব্রিটিশ বাংলাদেশী হুজহুর ১৩ তম আসরকে সামনে রেখে মিট দ্যা প্রেস অনুষ্ঠানে প্রথমেই হুজহুর পরিচালনা পর্ষদের সদস্য ব্যারিস্টার আনোয়ার বাবুল উপস্থিত সাংবাদিকবৃন্দকে স্বাগত জানান।

পরে অ্যাওয়ার্ড অনুষ্ঠানের প্রস্তুতি ও পরিকল্পনা সম্পর্কে সাংবাদিকদের সামনে তুলে ধরেন হুজহুর প্রতিষ্ঠাতা ও বাংলা মিরর এর সম্পাদক আব্দুল করিম গণি।
তিনি বলেন নতুনত্ব নিয়েই প্রতিবছর এই প্রকাশনা ও অ্যাওয়ার্ড অনুষ্ঠান করে আসছি। হুজহুর ২০২২ সালের এই প্রকাশনায় বরাবরের মতো স্থান পেয়েছে মিডিয়া, সমাজ সেবা , সিভিল সার্ভিস , ব্যবসা, রাজনীতি, ক্রীড়া ও সংস্কৃতিসহ বিভিন্নক্ষেত্রে সফল ব্রিটিশ বাংলাদেশীরা।

Manual2 Ad Code

তিনি আরো বলেন বৃটেনের বিভিন্নক্ষেত্রে সফল ব্রিটিশ বাংলাদেশীদের পরিচয় করিয়ে দিতে হুজহুর ধারাবাহিক প্রয়াস এটি। এ প্রকাশনার দীর্ঘ ১২ বছর অতিক্রম করতে পেরে আমরা আনন্দিত। এই উদ্যোগ শুধু সফল মানুষদের পরিচিতি তুলে ধরা নয় বরং ভবিষ্যত প্রজন্মকে শেকড়ের সাথে সেতুবন্ধন ও সৃষ্টিশীল মহত কাজে প্রেরণা যুগাবে।
এসময় তিনি আরো জানান কমিউনিটিতে বিশেষ অবদান রাখার জন্য কয়েকটি ক্ষেত্রে সফল ব্যক্তিদেরকে হুজহু অ্যাওয়ার্ড প্রদান করা হবে ৮ নভেম্বর হুজহুর জমকালো এই অনুষ্ঠানে। এই অনুষ্ঠানকে সফল করতে তিনি কমিউনিটির সকলের সহযোগিতা কামনা করেন।

হুজহুর এই মিট দ্যা প্রেস অনুষ্ঠানে বক্তব্য রাখেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সেক্রেটারি তাইসির মাহমুদ, লন্ডন টি একচেঞ্জের সিইও আলিউর রহমান, হুজহুর নির্বাহী সম্পাদক সোহানা আহমদ, চ্যানেল এস এর সিনিয়র নিউজ প্রেজেন্টার ডাঃ জাকি রেজওয়ানা আনোয়ার প্রমুখ।

উক্ত হুজহুর প্রকাশনা ও অ্যাওয়ার্ড অনুষ্ঠানে স্পন্সর হিসেবে রয়েছে -প্রাইম এস্টেট এজেন্ট, রোজেনবার্গ ফাইন্যানশিয়াল সার্ভিস , ড্রিম স্প্রা, লন্ডন টি এক্সচেন্জ, এসিসি ট্যাক্স কন্সালট্যান্সি, এ এইস এন্ড ডেড লিমিটেড, এন আর বি হলিডে রিসোর্টস , জেএমজি এয়ার কার্গো, ব্লুস্টোন ফাইন্যান্স, এপেক্স একাউন্টেন্সি, পার্পল আই, ইউরোএশিয়া ফুড সার্ভিস, ইউনি সফ্‌ট।
আরো সহযোগিতায় আছে – সিটিগেইট একাউন্টেট, ইবকো, মীরা গার্ডেন হোটেল, এপিজি প্রপার্টি, ব্রিট বাজার, এবল কেয়ার, প্রিয়, ইভারেড কন্সট্রাকশন ও রেসকিউ এইড।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code