তুরস্কের সঙ্গে আলোচনা ইউক্রেনের

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: রাশিয়ার তরফে খাদ্যশস্য চুক্তি স্থগিতের ঘোষণার পর তুরস্কের সঙ্গে আলোচনা করেছে ইউক্রেন। মঙ্গলবার ফোনে তুর্কিয়ের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকরের সঙ্গে কথা বলেছেন ইউক্রেনের অন্তত দুই জন মন্ত্রী। এ সময় তারা বিদ্যমান পরিস্থিতি নিয়ে কথা বলেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ এবং অবকাঠামোমন্ত্রী ওলেক্সান্ডার কুব্রাকভ তুরস্কের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেন। ফোনালাপে হুলুসি আকর বলেন, খাদ্যশস্যের চালান সম্পূর্ণ মানবিক একটি বিষয়। ফলে এটিকে সংঘাত থেকে আলাদা রাখা উচিত।
শস্য চুক্তির সর্বশেষ পরিস্থিতিও পর্যালোচনা করেন দুই দেশের মন্ত্রীরা। এই চুক্তির আওতায় তুরস্কের প্রণালী হয়ে এ পর্যন্ত প্রায় ১০ মিলিয়ন টন খাদ্যশস্য পরিবহন করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code