যুক্তরাষ্ট্রে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ৩

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যে অ্যামট্রাক ট্রেন লাইনচ্যুত হয়ে তিনজন নিহত হয়েছেন। শনিবারের দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন।

স্থানীয় সময় বিকাল ৪টার দিকে জোপলিন শহরের কাছে ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়। খবর বিবিসির

Manual2 Ad Code

ট্রেনটিতে ১৪১ জন যাত্রী ও ১৬ জন ক্রু ছিলেন। শিকাগো থেকে সিয়াটলের দিকে যাচ্ছিল ট্রেনটি।

Manual3 Ad Code

সামজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবিতে দেখা দেছে, দুর্ঘটনার পর রাস্তার পাশে অনেক যাত্রী দাঁড়িয়ে আছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

Manual5 Ad Code

রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান অ্যামট্রাক বলছে, তারা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে উদ্ধারকাজ পরিচালনা করছে।

এখনও পর্যন্ত দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code