মংলায় এসেছে ভারতের যুদ্ধজাহাজ

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ তিন দিনের সফরে আজ সোমবার (৮ মার্চ) ভারতের দু’টি যুদ্ধজাহাজ মংলায় এসেছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ভারতীয় নৌবাহিনীর ‘আই এন এস কুলিশ’ ও ‘সুমেদা’ নামে এ যুদ্ধজাহাজ দু’টি এসেছে। ঢাকার ভারতীয় হাইকমিশন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

জানা যায়, জাহাজ দু’টিকে স্বাগত জানানোর সময় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের প্রতিনিধিসহ বাংলাদেশে নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ১৮ জন কর্মকর্তা ও ১৬০ জন নাবিকসহ ভারতীয় নৌবাহিনীর জাহাজ ‘কুলিশ’ এর নেতৃত্বে আছেন কমান্ডার সঞ্জীব অগ্নিহোত্রী। ২০ জন কর্মকর্তা ও ১৩০ জন নাবিকসহ অপর যুদ্ধজাহাজ ‘সুমেদা’র নেতৃত্বে আছেন কমান্ডার গৌরব দুর্গাপাল।

Manual8 Ad Code

এদিন সফরে থাকা ভারতীয় নৌবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তা কমডোর মহাদেভু গোভেরধান রাজু টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন এবং বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করবেন। এছাড়া মংলা নৌ-ঘাঁটিসহ খুলনার দর্শনীয় স্থান পরিদর্শনও করবেন তিনি। এছাড়া বাংলাদেশ নৌবাহিনীর সাথে পেশাগত আলোচনা এবং মংলা ও খুলনায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। উভয় বাহিনীর সদস্যদের মধ্যে প্রীতি খেলাধুলা এবং জাহাজে সফরের ব্যবস্থা থাকবে। ১০ মার্চ যাত্রা করার সময় উভয় নৌবাহিনী একটি যৌথ মহড়া পরিচালনা করবে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code