মুদ্রাস্ফীতিতে নাকাল পর্তুগাল

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

লন্ডন প্রতিনিধি: মুদ্রাস্ফীতির কারণে বিপর্যস্ত পর্তুগালের জনজীবন। বর্তমানে দেশটির মুদ্রাস্ফীতির হার ৮ দশমিক ২ শতাংশ ছাড়িয়েছে। এই অবস্থায় আবাসন নিয়ে চরম দুর্ভোগ আছেন পর্তুগালবাসী। আর সইতে না পেরে শনিবার (১ এপ্রিল) রাজধানী লিসবনে আন্দোলনে নামেন হাজার হাজার মানুষ।

রয়টার্সের খবরে বলা হয়, উচ্চ মূদ্রাস্ফীতির কারণে লিসবন শহরে বসবাস করা দারুণ কষ্টসাধ্য হয়ে উঠেছে। বাসস্থানের মত মৌলিক চাহিদা মেটাতেই হিমশিম খাচ্ছে লিসবনবাসীরা। শুধু গত বছরেই দেশটিতে বাড়ি ভাড়া বেড়েছে প্রায় ৩৭ শতাংশ; যা প্যারিস কিংবা বার্সেলোনার মতো ব্যয়বহুল শহরের চেয়েও বেশি।

Manual5 Ad Code

দেশটিতে এক কক্ষের একটি সাধারণ বাড়ির ভাড়া প্রায় ১ হাজার ৩৫০ ইউরো। অথচ দেশটির ৫০ শতাংশেরও বেশি জনগণের মাসিক আয় ১ হাজার ইউরোর চেয়েও কম। দেশটির শ্রমিকদের সর্বনিম্ন মাসিক আয় ৭৬০ ইউরো।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code