নিউজ ডেস্কঃ দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১৮ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে ঢাকায় ১৬ জন। ঢাকার বাইরে ২ জন আক্রান্ত হয়েছে।
Manual1 Ad Code
শনিবার (২৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার এবং কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০৭ জন। এর মধ্যে ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছে ৬৭ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ৪০ জন।
Manual6 Ad Code
প্রতিবেদনে আরও বলা হয়, গত ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৮ হাজার ৩৪৮ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ২৮ হাজার ১৩৭ জন। এ ছাড়া ডেঙ্গুতে এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১০৪ জনের।
Manual1 Ad Code
