ভারতীয়দের সুযোগ দিলো কানাডা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

কানাডা প্রতিনিধি: মার্কিন মুলুক যতই কড়াকড়ি করার চেষ্টা করুক, কানাডা কিন্তু ভারতীয়দের জন্য দেশের দরজা আরও উন্মুক্ত করে দিল। গ্লোবাল ট্যালেন্ট সিস্টেম (জিটিএস) প্রোগ্রামটিকে স্থায়ী প্রকল্পের রূপ দেওয়ার মাধ্যমে সে দেশে বিদেশিদের নির্ঝঞ্ঝাট এবং দ্রুত কাজ সুযোগ করে দিয়েছে প্রশাসন। একাংশের ধারণা, এর জেরে সবচেয়ে বেশি লাভবান হবেন ভারতীয়রা। কারণ এই প্রোগ্রামের মাধ্যমে কাজের গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করতে পারবেন তাঁরা যা কি না তাঁদের ‘পার্মানেন্ট রেসিডেন্সি’ পেতে সাহায্য করবে। এবং তথ্য বলছে, ২০১৭ সালে কানাডা মোট যত পার্মানেন্ট রেসিডেন্সি দিয়েছিল, তার প্রায় ৪২ শতাংশ গিয়েছিল ভারতীয়দের কাছে। সে দিক থেকে দেখলে, এই জিটিএস প্রোগ্রামের স্থায়ীকরণ ভারতীয়দের কানাডায় চাকরি ও পাকাপাকি বসবাসের সুযোগ আরও বাড়াবে।

Manual4 Ad Code

ঘটনা হল, জিটিএস প্রোগ্রামের মাধ্যমে যদি কোনও নিয়োগকারী সংস্থা তার কর্মীর জন্য কাজ করার আবেদন জানায় তাহলে তা দু’সপ্তাহের মধ্যেই ছাড়পত্র পেয়ে যায়। সেই প্রোগ্রামের স্থায়ীকরণ হয়ে যাওয়াটা আক্ষরিক অর্থেই সেই সংস্থা ও কর্মী দু’পক্ষের কাছেই সুখের খবর। বিশেষত সেই সব ভারতীয় যাঁরা অঙ্ক, বিজ্ঞান কিংবা প্রযুক্তির মতো বিষয় নিয়ে লেখাপড়া করে দীর্ঘদিন ধরে মার্কিন মুলুকে পড়ে রয়েছেন গ্রিন কার্ডের আশায়, তাঁদের কাছে কানাডার এ হেন সুযোগ আক্ষরিক অর্থেই গুরুত্বপূর্ণ।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code