খেরসনে বিদ্যুৎ সরবরাহ চালুর চেষ্টা করছে রাশিয়া

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউক্রেনে দখলকৃত খেরসনে বিদ্যুৎ সরবরাহ চালুর জন্য কাজ করে যাচ্ছে রাশিয়া। মস্কো মনোনীত স্থানীয় প্রশাসন এই দাবি করেছে। তারা দাবি করেছে, বিদ্যুৎ সঞ্চালন লাইনে ইউক্রেনের সন্ত্রাসী হামলার পর থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে শহরটি। মার্কিন বার্তা সংস্থা এপি এখবর জানিয়েছে।

Manual6 Ad Code

সেপ্টেম্বরে ইউক্রেনীয় চারটি ভূখণ্ডকে রাশিয়া নিজেদের অংশ বলে ঘোষণা করে। খেরসন এই চারটির মধ্যে একটি ভূখণ্ড। রবিবার তিনটি বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হলে শহরটি বিদ্যুৎ বিচ্ছিন্ন ও পানির সরবরাহ বন্ধ হয়ে যায়।

ক্রেমলিনপন্থী প্রশাসনের উপ-প্রধান কিরিল স্ট্রেমোসোভ সোমবার বলেছেন, মূল শহরে আংশিকভাবে বিদ্যুৎ ও কানেক্টিভিটি চালু হয়েছে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code