খেরসনে যুদ্ধাপরাধের তদন্তে ইউক্রেন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: রুশ দখলদারিত্বে থাকাকালে খেরসনে সম্ভাব্য যুদ্ধাপরাধ তদন্তের উদ্যোগ নিয়েছে ইউক্রেন। ইউক্রেনীয় পুলিশের তরফে আট মাসের দখলদারিত্বের সময়ে রুশ বাহিনীর সহযোগী হিসেবে ভূমিকা পালন করা ব্যক্তিদের শনাক্ত করতে স্থানীয় বাসিন্দাদের সহায়তা করার আহ্বান জানানো হয়েছে। রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

Manual1 Ad Code

৯ নভেম্বর রুশ সেনাদের খেরসনের পশ্চিম তীর থেকে চলে যাওয়ার নির্দেশ দেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। সেপ্টেম্বরে যে চারটি ইউক্রেনীয় ভূখণ্ডকে নিজেদের ভূখণ্ড বলে ঘোষণা করে খেরসন সেগুলোর একটি। ইউক্রেনে চলমান যুদ্ধে রাশিয়ার দখল করা একমাত্র প্রাদেশিক রাজধানী এটি। ডিনিপ্রো নদীর পশ্চিম তীরে এই শহরটির অবস্থান।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code